তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন বানোয়াট ও আষাঢ়ে গল্প ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বৃহস্পতিবার বিকেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নাশকতার মিথ্যা মামলায় জড়িয়ে অভিযোগপত্র দেয়া হয়েছে বলে দাবি করেছেন নজরুল ইসলাম।
তিনি আরো বলেন, রাস্ট্র পরিচালনায় ব্যর্থ হয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতে সরকার এখন নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে— দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আসতে দ্রুত জাতীয় নির্বাচনের দাবিও জানান বিএনপির এ নেতা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: