রাজনীতি

বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানো অযৌক্তিক: সুরঞ্জিত

 সুরঞ্জিত
সুরঞ্জিত

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশের বাজারে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো অযৌক্তিক বলে মনে করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

শুক্রবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমান স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়টিকে অগ্রহণযোগ্য—উল্লেখ করে সুরঞ্জিত সেনগুপ্ত বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান।

এ সময় ১৪ দলীয় জোট শরীক জাসদ সম্পর্কে আওয়ামী লীগ নেতাদের সাম্প্রতিক বক্তব্যকে অপ্রয়োজনীয় ও অনভিপ্রেত বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা।

এদিকে, ৪০ দিনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী রোববারের শোক র‌্যালি সর্ম্পকিত বর্ধিত সভা করে ঢাকা মহানগর আওয়মী লীগ। সভায় নেতারা, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

র‌্যালিটি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের পাদদেশ থেকে শুরু হয়ে ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে শেষ হবে। আর কর্মসূচির শেষ দিন ৯ সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে হবে আলোচনা সভা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ