গণতন্ত্রের অজুহাতে বিএনপি'র সঙ্গে একসঙ্গে কাজ করার কোনো সুযোগ নেই- বলে জানিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
বিদ্বেষের পথ ছেড়ে আগের মতো একসঙ্গে কাজ করতে আওয়ামী লীগের প্রতি বিএনপি নেত্রী খালেদা জিয়ার আহ্বানের প্রেক্ষিতে শনিবর রাজধানীতে আয়োজিত আলোচনায় তিনি এ কথা বলেন।
কামরুল বলেন, বিএনপি সন্ত্রাসীদল, তাদের সঙ্গে গণতান্ত্রিক দল চলতে পারে না।
রাজনৈতিক প্রতিহিংসায় ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার হচ্ছে না—উল্লেখ করে যেকোনো অপরাধে জড়িতদের বিচারের মুখোমুখি করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: