বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের অনুঘটকদের সরকারের মন্ত্রী করে তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দেয়ার ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন।
সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি।
রিপন বলেন, মন্ত্রীত্ব রক্ষায় এবং নিজেদের অপকর্ম ঢাকতে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার করছেন বলেও দাবি করেন তিনি।
এ সময় তিনি বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সরকারি দলের লোকজন দেশের বিভিন্ন জায়গায় নেতা-কর্মীদের পালনে বাধা দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: