রাজনীতি

জিয়ার সমাধিতে খালেদা জিয়ার শ্রদ্ধা

খালেদা জিয়ার শ্রদ্ধা
খালেদা জিয়ার শ্রদ্ধা

বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেন তিনি।

এর আগে সকাল থেকেই দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা মহানগরসহ বিভিন্ন ওর্য়াডের বিএনপি নেতাকর্মীরা। এছাড়া বিভিন্ন ওর্য়াড থেকে ২০ দলীয় জোটের নেতাকর্মীসহ বিএনপির বিভিন্ন সহযোগী-সংগঠনের নেতাকর্মী মিছিল নিয়ে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান।

দেশের প্রধান দুই রাজনৈতিক দলের একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর রাষ্ট্রের ক্ষমতাকেন্দ্রে আসীন দেশের প্রথম সেনাশাসক লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান ১৯৭৮ সালের পহেলা সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেন এ দল। খুব দ্রুতই জনপ্রিয়তা ও নির্বাচনে সাফল্যও পায় দলটি।

বিএনপি গড়ার প্রক্রিয়ায় ১৯৭৮ সালের ফেব্রুয়ারিতে জিয়া প্রথম গঠন করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল- জাগদল। পরে তা বিলুপ্ত করে আত্মপ্রকাশ ঘটে বিএনপির। ডান, বাম ও মধ্যপন্থী রাজনৈতিক নেতারা শামিল হন এই দলে। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে জিয়া সামনে নিয়ে আসেন ১৯ দফা কর্মসূচি, যাকে মূল ভিত্তি করা হয় দল ও দেশ পরিচালনার।

১৯৮১ সালে জিয়া হত্যাকাণ্ডের পর রাজনীতিতে আসেন তার সহধর্মিনী খালেদা জিয়া। জিয়ার দাঁড় করানো সাংগঠনিক কাঠামোর মধ্যে থেকেই দল পরিচালনা করে একাধিকবার ক্ষমতায় অধিষ্ঠিত হন এবং সেই থেকে দলের চেয়ারপারসনও তিনি। যদিও দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়ায় এখনকার রাজনৈতিক প্রেক্ষাপটে সংকটের মধ্য দিয়েই সময় পার করছে বিএনপি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ