সংসদ সদস্য পদ থেকে আব্দুল লতিফ সিদ্দিকীর পদত্যাগের প্রক্রিয়াটি সাংবিধানিকভাবে হয়নি বলে মন্তব্য করেছেন আইন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত বলেন, বিষয়টি নিষ্পত্তির জন্য শুনানি হওয়ার পর তা আবারো স্পিকারের কাছে পাঠাতে পারে না নির্বাচন কমিশন। এসময় তিনি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান সঙ্কট নিরসনে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে, শিল্পকলা একাডেমিতে আরেক আলোচনা সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের নামে যারা অন্যায় করবে তাদের ছাড় দেওয়া হবে না।
সরকারের জনপ্রিয়তা আর্ন্তজাতিক অঙ্গনেও প্রমাণিত— বিএনপিকে সংগঠন গুছিয়ে আগামী নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বানও জানান তিনি।