রাজনীতি

এ অন্ধকার যুগ, অমানিশা চিরকাল থাকবে না: এরশাদ

হুসেইন মুহাম্মদ এরশাদ
হুসেইন মুহাম্মদ এরশাদ

জাতীয় পার্টি ও আওয়ামী লীগ এখন ক্ষমতাসীন দল-তাদের নামে কি আর বলব দেশে সু-শাসন নেই, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ।

রোববার দুপুরে কুমিল্লা টাউন হলে দক্ষিণ জেলা জাতীয় পার্টি সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মানুষের স্বপ্ন ভঙ্গের সৃষ্টি হয়েছে—এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ইউনিভার্সিটির শিক্ষকদের গায়ে হাত দিয়েছে ছাত্ররা। কখনোও শুনেছেন এটা ? আমরা শিক্ষকের পায়ে হাত দিয়ে সালাম করতাম। সেই শিক্ষকের গায়ে হাত দেয়ার যুগে চলে এসেছি। এ অন্ধকার যুগ, অমানিশা চিরকাল থাকবে না। আল্লাহও আমাদের সাহায্য করবেন। জনগণের হা-হুতাশ, দীর্ঘ নিশ্বাস একদিন না একদিন আনন্দের নিশ্বাসে পরিণত হবে।

জেলা জাতীয় পার্টির নেতা অধ্যাপক নূরুল ইসলাম মিলন এমপির সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখের জাতীয় পার্টির মহা সচিব জিয়াউদ্দিন বাবলু, জাতীয় পার্টির নেতা ও পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, ঢাকা উত্তর জাতীয় পার্টির সভাপতি এসএম ফয়সল চিশতীসহ আরও অনেকে।

পরে এরশাদ অধ্যাপক নূরুল ইসলাম মিলন এম.পি কে সভাপতি ও এইচ এমএম শফিকুর রহমানকে সাধারন সম্পাদক করে কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ