মার্কিন জরিপের অজুহাতে বিএনপি মধ্যবর্তী নির্বাচনের নামে দেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন মহানগর আওয়ামী লীগ নেতারা।
রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় নেতারা এসব কথা বলেন।
জনগণকে বিভ্রান্ত না করে নিজেদের জনপ্রিয়তা বাড়াতে বিএনপির তৃণমূলকে শক্তিশালী করার পরামর্শও দেন তারা।
এসময়, বার কাউন্সিল নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হলেও ফলাফল মেনে না নেয়ায় বিএনপিপন্থী আইনজীবীদের সমালোচনাও করেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: