আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং গুম-খুনের ঘটনার বিচারবিভাগীয় তদন্ত দাবি করেছে বিএনপি।
সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন।
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং গুম-খুনের ঘটনার সঙ্গে সরকারের কোনো বাহিনী জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।
এসময় দাবি করা হয় গত ১৫ দিনে দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মীকে পুলিশ আটক করলেও স্বীকার করছে না।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ দূত, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের বক্তব্য উদ্ধৃত করে সংবাদ সম্মেলনে রিপন বলেন, দেশে এখন চরম দুঃসময় চলছে এবং সরকার এর দায় এড়াতে পারে না।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: