রাজনৈতিক প্রতিহিংসার কারণে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বাংলাদেশ ব্যাংকের পরিচালকের পদ দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন।
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এছাড়া বিএনপি নেতা-কর্মীদের ওপর মামলা-হামলার পর এখন অর্থনৈতিকভাবে দুর্বল করতে সরকার উঠে-পড়ে লেগেছে বলেও মন্তব্য করেন রিপন।
সরকারের এ ধরনের পদক্ষেপ রাজনৈতিক সম্প্রীতি ধ্বংস করবে—উল্লেখ করে তিনি আরো বলেন, দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেয়া হচ্ছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: