কারো সমর্থন ছাড়াই আগামীতে জাতীয় নির্বাচন এককভাবে করে সরকার গঠনের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
মঙ্গলবার দুপুরে রাজধানীতে চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সিলেট জেলার নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, নির্বাচনের জন্য এরইমধ্যে তৃণমুল পর্যায় থেকে প্রস্তুতিও শুরু করেছে দলটি।
এছাড়া সরকারের সবধরণের বাধা প্রতিহত করার পাশাপাশি নিজেদের অর্ন্তদ্বন্দ পরিহার করতে নেতাকর্মীদের নির্দেশও দেন তিনি।
এ সময় জাতীয় প্রতিষ্ঠান ধ্বংসের মাধ্যমে বিএনপি দেশের রাজনীতির বড় ধরণের ক্ষতি করেছে বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: