রাজনীতি

শিক্ষকদের আন্দোলন বিএনপির সমর্থন

বিএনপি
বিএনপি

স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণার দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন বিএনপি সমর্থন করে বলে জানালেন দলটির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।

বুধবার জাতীয়তাবাদী মহিলা দলের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

হান্নান শাহ বলেন, শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের দাবি যৌক্তিক। সেজন্যই বিএনপি এ আন্দোলন সমর্থন করে।

শিক্ষা হলো জাতির মেরুদণ্ড— তাই শিক্ষিত সমাজ গড়তে হলে শিক্ষকদের দাবি মেনে নিতে হবে এ কথা জানিয়ে তিনি বলেন, আমরা শিক্ষকদের এই ন্যায়সঙ্গত দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং এ দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

হান্নান শাহ আরো বলেন, গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি করে সরকার জনদুর্ভোগ সৃষ্টি করেছে—আর দুর্বার আন্দোনের মাধ্যমে এ সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নুর-ই-আরা সাফা ও সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ মহিলা দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদে ও স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণার দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আন্দোলন করছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ