আগামীতে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে সার্বজনীনভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবসের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, মৃত বঙ্গবন্ধু, জীবিত বঙ্গবন্ধুর তুলনায় অনেক বেশি শক্তিশালী।
কোনো দলের নয়, বঙ্গবন্ধু সকলের— উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, বঙ্গবন্ধুর সমালোচনা করে আমরা নিজেদেরই ছোট করছি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: