বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের দাবিসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিকে পূর্ণ সমর্থন দিয়েছে বিএনপি বলে জানিয়েছেন দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত তাৎক্ষনিক সংবাদ সম্মেলনে তিনি এ সমর্থনের কথা বলেন।
এ ভ্যাট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিবে— জাতীয় রাজস্ব বোর্ডের এমন প্রজ্ঞাপন জারিকে শুভংকরের ফাঁকি বলে মন্তব্য করেন তিনি।
সেইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে অর্থমন্ত্রীর কটুক্তির তীব্র নিন্দা করেন রিপন।
গণতান্ত্রিক প্রক্রিয়ায় দাবি আদায়ে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রাখার আহ্বানও জানান বিএনপির এ নেতা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: