রাজনীতি

গ্রেনেড হামলার সঙ্গে বিএনপি জড়িত নয়, দাবি নেতাদের

আসাদুজ্জামান রিপন
আসাদুজ্জামান রিপন

বিএনপি ২১ আগস্টের গ্রেনেড হামলার সঙ্গে কোনোভাবেই জড়িত নয় বলে আবারো দাবি করেছেন দলটির নেতারা। তারা বলছেন, তৎকালীন বিএনপি সরকারকে উৎখাত করতেই একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়েছিল।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি দিবস উদযাপনের প্রস্তুতি নিতে শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভার আয়োজন করে বিএনপি।

এ সময় বিএনপি নেতারা বলেন, বড় আকারের বাজেটের ঘাটতি মেটাতেই অন্যায়ভাবে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ভ্যাট আরোপ করা হয়েছে।

সভা শেষে বিএনপি কখনোই বিভাজনের রাজনীতি চায় না—উল্লেখ করে জাতীয় ঐক্যের জন্য সব দলের সঙ্গে সংলাপে বসতে আগ্রহী বলে জানান দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন।

তিনি বলেন, অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) বাতিলে বিএনপি লবিস্ট নিয়োগ করেছিল, সংসদে প্রধানমন্ত্রীর এমন বক্তব্য সঠিক নয়।

২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনাকে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র বলেও দাবি করেন রিপন।

এদিকে, জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়ে সরকার বেসামাল হয়ে পড়েছে।

১/১১ ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ