বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছেলে তারেক রহমানের সঙ্গে দেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করতেই লন্ডন যাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
সোমবার দুপুরে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, দেশের বিরুদ্ধে বিএনপি'র যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত জনগণ। দেশকে জঙ্গিবাদ রাষ্ট্রে পরিণত করতে বিএনপি এখনো তৎপর বলেও জানান তিনি।
এ সময় কোনো রাজনৈতিক দলের নয় দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানান আওয়ামী লীগের এ নেতা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: