স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দেন তিনি।
তারেক রহমান তার স্ত্রী সন্তান নিয়ে লন্ডনেই বসবাস করেন এবং ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী-সন্তানরাও মালয়েশিয়া থেকে লন্ডন যাবেন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে। দল পুনর্গঠন নিয়ে তারেকের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক হওয়ার কথা রয়েছে।
এছাড়া, যুক্তরাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বিএনপি নেত্রীর সাক্ষাৎ হতে পারে।
সেখানে বড় ছেলে তারেক রহমান ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঈদ করে প্রায় দুই সপ্তাহ পর তার দেশে ফেরার কথা রয়েছে।
এর আগে রোববার গুলশান কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করে দল গোছানোর নির্দেশনা দেন বিএনপি নেত্রী।