প্রধান বিচারপতির অভিসংশন চেয়ে রাষ্ট্রপতির কাছে বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর চিঠি দেয়ার ঘটনা পুরো বিচার ব্যবস্থার ওপর বড় আঘাত বলে মনে করে বিএনপি।
বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন এ কথা বলেন।
রিপন বলেন, এ ধরনের ঘটনায় সাধারণ বিচার প্রার্থীরা সুষ্ঠু বিচার পাওয়া নিয়ে সঙ্কায় পড়েছেন। অতীতে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী জাতীয় সংসদ ও স্পিকারকে নিয়ে যে মন্তব্য করেছিলেন সেজন্য তখনই তাকে বিচারকের পদ থেকে সরিয়ে দেয়া উচিত ছিল।
এছাড়া বিএনপি চেয়ারপারসন বিদেশে থাকলেও তার নির্দেশনাতেই দল পরিচালিত হবে বলেও জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: