রাজনীতি

সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায় বিএনপি

বিএনপি
বিএনপি

হানাহানি ও বিভেদ ভুলে বিএনপি সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায় বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষ্যে শুক্রবার রাজধানীর প্রেসক্লাবে অনুষ্ঠানে স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে সরকারের প্রতি আবারো আহ্বান জানান তারা।

তবে আওয়ামী লীগ গণতন্ত্র কেড়ে নিয়ে গোটা দেশকেই একটি কারাগারে পরিণত করেছে বলেও অভিযোগ তাদের।

দলের স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ অভিযোগ করেন, দেশে জবাবদিহিমূলক সরকার না থাকায় একদলীয় শাসন চলছে। গণতন্ত্র ফিরিয়ে আনতে অবাধ-সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু সরকারের প্রতি আহ্বান জানান, দেশ ও জনগণের স্বার্থে বিভেদ ও হিংসাত্মক রাজনীতি পরিহার করতে।

এছাড়াও শিগগির নির্বাচন দিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাই করতে সরকারকে আহ্বানও জানান বিএনপি নেতারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ