প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিরোধী শক্তি ধর্মের অপব্যবহার ও জঙ্গিবাদের মাধ্যমে নানা ষড়যন্ত্রে লিপ্ত আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
শুক্রবার বিকেলে জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এই অপশক্তিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ছাত্রলীগকে সজাগ থাকতে হবে। প্রধানমন্ত্রীর পাশে থাকতে হব।
যেকোনো আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের ভূমিকা তুলে ধরে আরো আমু আরো বলেন, দু’চারজনের অন্যায়ের দায় যাতে ছাত্রলীগে কাঁধে না আসে সে বিষয়েও ছাত্রলীগকে সজাগ থাকতে হবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: