রাজনীতি

আ’লীগ মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করেছে: মাহবুবুর রহমান

মাহবুবুর রহমান
মাহবুবুর রহমান

আওয়ামী লীগ ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেপ্টেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান।

শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাহবুবুর রহমান বলেন, ৫ জানুয়ারির পর থেকে রাজনৈতিক অস্থীতিশীলতা ক্রমশ বাড়ছে।

সব দলের অংশ গ্রহণের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে চলমান সংকট সমাধানে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এ নেতা।

তিনি আরো বলেন, চলমান পরিস্থিতি দেশের অর্থনীতিতে প্রভাব ফেলছে।

আন্তর্জাতিক সংস্থাগুলোর বিনিয়োগ বন্ধ হয়ে গেছে—উল্লেখ করে মাহবুবুর রহমান বলেন, এ পরিস্থিতিতে দেশে কেউ বিনিয়োগ করতেও ভয় পাচ্ছে।

এদিকে, বিকেলে বিএনপি'র দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেন, সরকারের নৈতিক ভিত্তি দূর্বল বলেই ট্রানজিট ও ট্রানশিপমেন্টের ফি কমানোর প্রস্তাব করা হয়েছে। তাই ফি অর্ধেকে কমিয়ে আনা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

এ সময় সম্প্রতি জয়পুরহাটে ভারতীয় সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের সমালোচনাও করেন বিএনপির এ নেতা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ