একদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার, রিমান্ড—অন্যদিকে ফল প্রকাশ, দুটো একসঙ্গে চলতে পারে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। বিষয়টির দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিশেষভাবে নজর দেয়ার আহ্বান জানান তিনি।
সোমবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা সত্য হলে নতুন করে পরীক্ষা নেয়ার দাবি জানান তিনি।
এ সময় টাঙ্গাইলের কালিহাতির ঘটনায় গ্রামবাসীদের বিক্ষোভ করা স্বাভাবিক—উল্লেখ করে কোন ম্যাজিস্ট্রেটের নির্দেশে সেখানে গুলি চালানো হলো তাও তদন্তের দাবি জানান সুরঞ্জিত সেনগুপ্ত।
তিনি বলেন, এ ঘটনায় আসামি হতে হবে পুলিশকে— বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে স্পষ্ট করতে হবে।
এছাড়া বড় ছেলের কাছ থেকে অধিকতর উগ্র সাম্প্রদিকতায় দীক্ষিত হতে খালেদা জিয়ার লন্ডন যাত্রা বলেও এসময় মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা।