টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের গুলিতে ৪ জনের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বিএনপি।
সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন।
এ ঘটনার পর জড়িত পুলিশ সদস্যদের প্রত্যাহারের মধ্যদিয়ে গুলি চালানো যে বেআইনি ছিল সেটাই প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এছাড়া, সরকার গণমাধ্যমের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করছে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।
সরকার স্বৈরাচারের কায়দায় দেশ শাসন করছে বলেও মন্তব্য করেন রিপন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: