মুক্তিযুদ্ধ নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়াকে রাজনৈতিক প্রতিহিংসা ও বিদ্বেষমূলক বলে দাবি করেছে দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন।
বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।
রিপন বলেন, তারেক রহমান তথ্য-প্রমাণের ভিত্তিতেই মুক্তিযুদ্ধ নিয়ে বক্তব্য রেখেছিলেন।
রাজনৈতিক বক্তব্যকে রাজনৈতিকভাবে মোকাবেলা না করে— মামলা করা ও অভিযোগপত্র গঠন যুক্তিযুক্ত হয়নি বেও এ সময় মন্তব্য করেন তিনি।
এ ঘটনায় দল বিস্মিত বলেও সংবাদ সম্মেলনে জানান বিএনপির এ নেতা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: