রাজনীতি

অস্ট্রেলিয়ার ক্রিকেট দলকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিএনপি

আসাদুজ্জামান রিপন
আসাদুজ্জামান রিপন

বাংলাদেশে অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের সফর স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বিএনপি।

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসাদুজ্জামান খান রিপন এ আহ্বান জানান।

বাংলাদেশ বিষয়ে অস্ট্রেলিয়ার নিরাপত্তা বিষয়ক পর্যবেক্ষণ ভুল এ কথা উল্লেখ করে এখানে কোনো ধর্মীয় উগ্রবাদ বা জঙ্গিবাদ নেই, তারা এখানে সম্পূর্ণ নিরাপদ বলেও মন্তব্য করেন রিপন।

একই সঙ্গে অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্তের জন্য সরকারের সমালোচনা করে রিপন বলেন, জঙ্গিবাদ ও ধর্মীয় উগ্রবাদের দোহাই দিয়ে সরকার পশ্চিমাদের সহানুভূতি আদায়ের চেষ্টা করেছে।

এর ফলে বাংলাদেশের প্রতি বিদেশিদের আস্থাহীনতার সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি।

এ সময় বিদেশিদের আস্থা ফেরাতে একটি নিরপেক্ষ নির্বাচনের দাবিও জানান রিপন।

ড. রিপন বলেন, আমরা আশা করবো, বাংলাদেশ সম্পর্কে যে নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে এবং এর সুদূরপ্রসারী প্রভাব সম্পর্কে সরকার সচেতন থাকবে এবং এর বিপরীতে ইতিবাচক ধারণা সৃষ্টিতে যথোপযুক্ত পদক্ষেপ নেবে।

অস্ট্রেলিয়ার পর্যবেক্ষণকে ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, অস্ট্রেলীয় কর্তৃপক্ষের বাংলাদেশ বিষয়ক পর্যবেক্ষণ যদিও আমরা বাস্তবতা বিবর্জিত বলে মনে করি, তথাপিও দেশের মানুষের মধ্যেও এর ফলে এক ধরনের শঙ্কা সৃষ্টি হতে পারে।

সরকারকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে ড. রিপন বলেন, নিরাপত্তা নিয়ে শুধু বিদেশিদের নয়, দেশের মানুষকেও আশ্বস্ত করার দায়িত্ব সরকারের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ