বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার লন্ডন সফর ব্যর্থ হয়েছে—এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
সোমবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক আলোচনায় তিনি এ কথা বলেন।
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র পরিহার করে নিয়মতান্ত্রিক রাজনীতির মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান তিনি।
এছাড়া অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সফর স্থগিতের সমালোচনা করে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থানের কথা তুলে ধরেন সুরঞ্জিত সেনগুপ্ত।
এসময় বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে কোনো রাজনীতি হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে সরকারের প্রতি অনুরোধও জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: