জঙ্গি দমনে বাংলাদেশের ভূমিকা বিশ্বে প্রশংসিত—ইতালীয় নাগরিক খুনের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে এ মন্তব্য করে এর সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা নেই জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর মো. নাসিম।
মঙ্গলবার বিকেলে রাজধানীতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা শেষে সাংবাদিকের এ কথঅ বলেন তিন।
বৈঠকে চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ, আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন পুরস্কারে ভূষিত হওয়ায় দলের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
আগামী ৩ অক্টোবর প্রধানমন্ত্রী দেশে ফেরার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দু'ধারে দাঁড়িয়ে তাকে সংবর্ধনা দেয়া হবে জানান নাসিম।
সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় শেখ হাসিনার এ অর্জনে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান দলের নেতারা।
এ সময় মিনায় হাজিদের নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়, সমবেদনা জানানো হয় তাদের স্বজনদের প্রতি।
পরে সংবাদ ব্রিফিংয়ে মো. নাসিম, ৩ অক্টোবর বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত গনসংবর্ধনায় অংশ নিতে নগরবাসীর প্রতি আহ্বান জানান।