রাজনীতি

আইন-শৃঙ্খলার অবনতির কারণেই হত্যাকাণ্ড হচ্ছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল
মির্জা ফখরুল

আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই কূটনৈতিক এলাকায় বিদেশি নাগরিক হত্যার মতো ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে চলমান রাজনীতির বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সরকার কোনোভাবেই এ হত্যার দায় এড়াতে পারে না— উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নিজেদের ব্যর্থতার ঢাকতেই সরকার সব ঘটনার দায় বিএনপির ওপর চাপাতে চায়।

তিনি আরো বলেন, দেশে সুশাসনের অভাব, গণতন্ত্রের অভাব আর গণতান্ত্রিক পথ খোলা না থাকায় বিদেশি নাগরিকের হত্যাকাণ্ড ঘটছে।

পরে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেন, দেশে কোনো জঙ্গিবাদ নেই ও উগ্র ধর্মীয় জঙ্গিবাদ রোধে বিএনপি সবসময়ই সোচ্চার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ