রাজনীতি

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার: খন্দকার মাহবুব

মাহবুব হোসেন
মাহবুব হোসেন

সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় দেশের সাধারণ মানুষ এমনকি বিদেশিরাও নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মাহবুব হোসেন বলেন, দেশে গণতান্ত্রিক সরকার না থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ বিভিন্ন সংকট দেখা দিয়েছে।

এ সমস্যা সমাধানে সংবিধান পরিবর্তন করে দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

এদিকে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন অভিযোগ করেন, মক্কায় পদদলনে বাংলাদেশি হাজী নিহতের ঘটনায় সরকার তাৎক্ষনিক কোনো ব্যবস্থা নেয়নি।

এছাড়া, র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) হেফাজতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কর্মকর্তার মৃত্যুর ঘটনার নিন্দা করে এর বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন রিপন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ