দলীয় কিছু লোকজনের অপকর্মের জন্য সরকার ও প্রধানমন্ত্রীর উন্নয়ন-অর্জন নস্যাৎ হচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক বিএনপি নেতা এবং বিএনএফ-এর চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। এ বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বানও জানান তিনি।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বিশ্ব অহিংস দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
দেশে এখন জনগণের কাছ ক্ষমতা নেই— উল্লেখ করে নাজমুল হুদা বলেন, কিছু মানুষ তা কুক্ষিগত করে রেখেছে।
নির্বাচনকে ঘিরেই সব অরাজকতা ও সহিংসতার ঘটনা ঘটছে দাবি করে এই সঙ্কট কাটাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: