সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের জন্য আবারো দাবি জানিয়েছে বিএনপি।
শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন এ কথা বলেন।
তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার সর্ম্পূণ ব্যর্থ হয়েছে দাবি করে ক্ষমতাসীন দলেন কর্মীরা দেশে অরাজকতা সৃষ্টি করছে।
সেইসঙ্গে সারাদেশে বিএনপির কাউন্সিলে সরকার দলীয় এমপিরা বাঁধা দিচ্ছেন বলেও দাবি করেন বিএনপির এ নেতা।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে জিয়া সাংস্কৃতিক সংগঠন-জিসাস আয়োজিত পুরষ্কার প্রদান অনুষ্ঠানে দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, সব রাজনৈতিক দলের সঙ্গে সরকারকে আলোচনা করে দ্রুত সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: