সরকারের ব্যর্থতার কারণেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং বিদেশিদের খুন হওয়ার মত ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
সোমবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সরকার দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কোন উন্নতি ঘটাতে পারেনি বলে বর্তমানে শিশুরাও নিরাপদ নয় বলে মন্তব্য করেন এরশাদ। তবে দেশে আইএসের অস্তিত্ব নেই বলে মনে করেন তিনি।
সত্যিকারের বিরোধীদলের ভূমিকা পালন করতে জাতীয় পার্টি খুব শিগগিরই সরকার থেকে বের হয়ে আসবে—উল্লেখ করে তার দল কবে বের হয়ে আসবে সে বিষয়ে কিছু জানান নি এরশাদ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: