রাজনীতি

জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিচ্ছেন সরকার: নজরুল

নজরুল ইসলাম খান
নজরুল ইসলাম খান

দুর্বৃত্তদের গুলিতে বিদেশি নাগরিক নিহত হওয়ার পর সরকার প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারে চেষ্টা না চালিয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতে বিএনপি নেতাকর্মীদের আটক করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম অভিযোগ করেন, জাপানি নাগরিক হত্যাকাণ্ডের ঘটনার পর রংপুর মহানগর বিএনপির সদস্য রাশিদুন নবী খান বিপ্লব এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান লাকুকে সাদা পোষাকধারী আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে। আটককৃতরা গুমের শিকার হতে পারেন।

এছাড়া,বিএনপির পুনর্গঠন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে যশোর, ভোলাসহ দেশের বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে ধরপাকড় চালানো হচ্ছে বলে দাবিও করা হয় সংবাদ সম্মেলনে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ