দুই বিদেশি নাগরিক হত্যা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রেরই অংশ—উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, এতে বিএনপি-জামাত জড়িত।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, অতীতেও তারা এ রকম নাশকতা চালিয়েছে। বিদেশি নাগরিক হত্যার মাধ্যমে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে তাদের বিচার নিশ্চিত করা হবে বলেও এ সময় জানান ইনু।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: