রাজনীতি

কাদা ছোড়া-ছুড়ি বন্ধ করুন: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাজনীতিবিদরা কাদা ছোড়া-ছুড়ি বন্ধ না করলে বাংলাদেশে উগ্রপন্থিরা মাথাচাড়া দিয়ে উঠবে—এ মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জঙ্গিবাদের ইস্যু নিয়ে ক্ষমতাসীন দল অপ-রাজনীতি করছে—অভিযোগ করে মির্জা ফখরুল জঙ্গিবাদের সংকট মোকাবেলায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন, গণতন্ত্রহীনতার সুযোগেই উগ্রবাদ মাথাচাড়া দিয়ে ওঠে। গণতন্ত্রিক ধারায় ফিরে যেতে দ্রুত সংলাপ আয়োজনে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

দুই বিদেশী নাগরিক হত্যার পর থেকেই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ওই ঘটনায় বিএনপির হাত রয়েছে— উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, আইন-শৃঙ্খলার অবনতি হলেও সরকার সংকট সমাধানে উদ্যোগী না হয়ে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে।

গণতান্ত্রিক শাসনই কেবল দেশে উগ্রবাদ দমন এবং শান্তি-শৃঙ্খলা ফেরাতে পারে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

প্রতিহিংসার রাজনীতির অংশ হিসেবে যেন বিএনপি নেতা-কর্মীদের আটক না করা হয় সরকারের কাছে সে দাবিও জানান মির্জা ফখরুল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ