রাজনীতি

অগণতান্ত্রিক অপশক্তির বিরুদ্ধে আন্দোলনের বিকল্প নেই: খালেদা জিয়া

খালেদা জিয়া
খালেদা জিয়া

জনগণের ক্ষমতায়নের জন্য অগণতান্ত্রিক অপশক্তির বিরুদ্ধে আন্দোলনের বিকল্প নেই— বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শহীদ জেহাদ দিবস উপলক্ষে শুক্রবর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত বিবৃতিতে খালেদা জিয়া বলেন, মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এ আন্দোলন করতে হবে।

এ সময় দেশি-বিদেশি চক্রান্ত প্রতিহত করে স্বাধীনতা-স্বার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্রকে সমুন্নত রাখার কথাও বলেলেন বিএনপি নেত্রী।

বিএনপি চেয়ারপারসন আরো বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে রক্ষা ও বিকশিত করতে আরও সংগ্রাম করতে হবে। মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকারের জন্য জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে রাষ্ট্র ও সমাজের অগণতান্ত্রিক অপশক্তির বিরুদ্ধে আন্দোলনের কোন বিকল্প নেই।

এদিকে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন অভিযোগ করেন, জাতীয় নির্বাচনের দাবিকে আড়াল করতেই সরকার স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে অনুষ্ঠানের চিন্তা-ভাবনা করছে।

সারাদেশে অন্যায়ভাবে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে দাবি করে তাদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান রিপন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ