বিএনপি-জামাতের মুখে রাজনীতি ও গণতন্ত্রের কথা শোভা পায় না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শুক্রবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
বিএনপি-জামাত প্রত্যক্ষভাবে যুদ্ধাপরাধ, জঙ্গিবাদ ও নাশকতার সঙ্গে জড়িত—মন্তব্য করে ইনু বলেন, জঙ্গি দমনে তাদের সঙ্গে কোনো ধরনের জাতীয় ঐক্যের প্রয়োজন নেই।
সাম্প্রদায়িক ও জঙ্গিবাদের সঙ্গে আরা জড়িত তারা ছাড়া কমিউনিস্ট পার্টিসহ সব গণতান্ত্রিক দলকে ঐক্যে আসার আহ্বান জানান তথ্যমন্ত্রী।
এছাড়া দুই বিদেশি হত্যাকাণ্ডের ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা না— উল্লেখ করেন তিনি আরো বলেন, এ বিষয়ে তদন্ত চলছে, শিগগিরই জড়িতদের চিহ্নিত করা হবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: