বাংলাদেশে দুই দশকেরও বেশি সময় ধরে জঙ্গিবাদের অস্তিত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্রাচার্য।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সম্প্রতি দুই বিদেশি নাগরিককে হত্যা ও বিদ্যুৎ, গ্যাস, পানির দাম বৃদ্ধি এবং নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে এক মানবন্ধনে তিনি মন্তব্য করেন।
সরকার জঙ্গিবাদ ও খুনিদের প্রশ্রয় দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, দেশে জঙ্গিবাদও সন্ত্রাসবাদের বিচার না হওয়ায় ক্রমেই দেশে-বিদেশিদের নিরাপত্তা হূমকির মুখে পড়ছে।
দেশে আইএস ও জঙ্গিবাদের অস্তিত্ব নেই- সরকারের করা এ মন্তব্যর তীব্র বিরোধিতা করেন প্রবীণ এ রাজনীতিক।
এসময় তিনি সম্প্রতি পরিবহন ভাড়া বৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে সরকারের প্রতি আহ্বান জানান।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: