রাজনীতি

বিদেশিদের রেড অ্যালার্ট লজ্জার কথা মন্তব্য এরশাদের

এইচ এম এরশাদ
এইচ এম এরশাদ

বাংলাদেশ ভ্রমণে বিদেশিদের রেড অ্যালার্ট জারি লজ্জার বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

রোববার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে রংপুর বিভাগের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, দেশে গণতন্ত্রের চিহ্ন নেই—প্রাণহীন গণতন্ত্র চলছে।

জাতীয় পার্টির ভবিষ্যৎ উজ্জ্বল –এ কথা উল্লেখ করে এরশাদ, নেতা-কর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘কেউ আমাদের বন্ধু না—আমাদের বন্ধু আমরাই আর দুর্বলের সঙ্গে কেউ বন্ধুত্ব করে না তাই আমরা সবল হলে সবাই আমাদের সঙ্গে বন্ধুত্ব করবে, এখন সুযোগ এসেছে সেটা কাজে লাগাতে হবে।’

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের জন্য সরকারকে দায়ী করে এরশাদ অভিযোগ করেন, সব জায়গায় সরকার দলীয়করণ করছে এবং সরাসরি হস্তক্ষেপ করা হচ্ছে।

রাজধানীর বারিধারা ও গুলশানের কূটনৈতিক পাড়ায় বিজিবি টহলের সমালোচনা করে এরশাদ বলেন, রাস্তায় বিজিবি, তাতে কি মানুষের মনে শান্তি আসছে? এটা কীসের লক্ষণ? মানুষের মনে এখন শান্তি নেই, কথা বলার স্বাধীনতা নেই। বিদেশিরা একে একে দেশ ছেড়ে চলে যাচ্ছে। পোশাক খাতের বিদেশি ক্রেতারা আর আসছেন না।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের ও মশিউর রহমান বক্তব্য দেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ