রাজনীতি

প্রধানমন্ত্রীর বক্তব্য দুখঃজনক: রিপন

আসাদুজ্জামান রিপন
আসাদুজ্জামান রিপন

বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি'কে জড়িয়ে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্য দুখঃজনক বলে মন্তব্য করেছেন দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন।

রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নিজেদের ব্যর্থতা ঢাকতেই সরকার বিষয়টি নিয়ে রাজনীতি করছে— অভিযোগ করে রিপন বিএনপি নেতা-কর্মীদের হয়রানি না করতে এ সময় সরকারের প্রতি আহ্বান জানান।

গতকাল (শনিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে তার কৌশল পরিবর্তন করেছেন। তিনি এখন বিদেশে বসে বিদেশি নাগরিকদের হত্যা করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র করছেন।

প্রধানমন্ত্রীর এ বক্তব্যের তীব্র নিন্দা জানান বিএনপির এ মুখপাত্র। তিনি বলেন, এ ধরনের আপত্তিকর, অরুচিকর বক্তব্য আমরা আদৌ শোভন মনে করি না। এ অভিযোগকে বিএনপি প্রত্যাখ্যান করেছে বলেও জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ