বিদেশি নাগরিক হত্যার ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে অবস্থান না নিতে তাদের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
খালেদা জিয়াকে ত্যাগ করে দলকে ঢেলে সাজানোর কথা বলেন তিনি।
হাছান বলেন, রাজনীতির নামে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে ক্ষমা চাইলে বিএনপির গ্রহণযোগ্যতা আরো বাড়বে।
দেশের উন্নয়নের গতি রোধ করতে বিদেশি নাগরিকদের হত্যা খালেদা জিয়ার গভীর ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে বিএনপির সব ধরণের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দলের নেতাকর্মীদের প্রতিও আহ্বান জানান আওয়ামী লীগের এ নেতা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: