নিজেদের ব্যর্থতা ঢাকতেই সরকার বিদেশি নাগরিক হত্যার সঙ্গে বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম।
বৃহস্পতিবার সকালে গুলশানে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জড়িয়ে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য প্রকৃত অপরাধীদের আড়াল করবে এবং তদন্তে বাধা সৃষ্টি করবে—উল্লেখ করে খুনের রহস্য উদঘাটনে বিচার বিভাগীয় তদন্তও দাবি করেন শাহ মোয়াজ্জেম।
এ সময় দলীয় মনোনয়ন এবং প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না তা খালেদা জিয়া দেশে ফিরে সিদ্ধান্ত নিবেন বলে জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: