রাজনীতি

বিএনপি-জামাত নতুন ষড়যন্ত্র করছে: কামরুল

কামরুল
কামরুল

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে বিএনপি-জামাত জোট নতুন করে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

শুক্রবার দলের রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের ১৮ সেপ্টেম্বর জন্মদিন উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

শান্তির কথা বলে গোপনে তারা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে— উল্লেখ করে কামরুল বলেন, শারদীয় দুর্গোৎসবের সবগুলো পূজা মণ্ডপে আওয়ামী লীগ নেতারা সক্রিয় থাকবে।

জাতীয় ও আন্তর্জাতিকভাবে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে বিএনপি-জামাত ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে বলেও জানান তিনি।

সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, সব ধর্মের মানুষ যেন নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করতে পারে সেজন্য সবসময় সজাগ আওয়ামী লীগ নেতাকর্মীরা।

বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আওয়ামী লীগের এ নেতা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ