সংকট নিরসনে বিএনপি জাতীয় ঐক্যের কথা বললেও সরকার এ বিষয়ে আগ্রহী নয়— বরং বিএনপিকে জড়িয়ে প্রতিহিংসামূলক বক্তব্য দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন।
শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিপন বলেন, বিএনপি ও দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে যে বক্তব্য এসেছে তা মিথ্যাচার।
মুজিব-ইন্দিরা চুক্তির পর তা বাস্তবায়ন পুরোপুরিভাবে ভারতের ওপরই নির্ভরশীল ছিল– এমন মন্তব্য করে তিনি আরো বলেন, বিএনপি সরকারের এ বিষয়ে কিছুই করার ছিলো না।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: