দলের পুনর্গঠন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে সরকার বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের নামে মামলা, জুলুম-নির্যাতন ও ভয়-ভীতি দেখাচ্ছে— আবারো অভিযোগ করেছেন দেলটির নেতারা।
তবে এভাবে গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবে না বলেও মন্তব্য করেন তারা। শিগগিরই সংবিধান পরিবর্তন করে নতুন নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন তারা।
জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব বলেন, রাষ্ট্র পরিচালনায় সরকার ব্যর্থ হওয়ার কারণে দেশ অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়ছে।
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে সরকার বিভিন্নভাবে বাধাগ্রস্ত করতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি।
এছাড়া দল পুনর্গঠনের ক্ষেত্রে সরকারের বিভিন্নপর্যায় থেকে বাধাপ্রাপ্ত হচ্ছেন বলে অভিযোগ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
জুলুম-নির্যাতন বন্ধ করে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।