রাজনীতি

বাকশাল কায়েমের কূটকৌশলে ব্যস্ত সরকার: হান্নান শাহ

হান্নান শাহ
হান্নান শাহ

দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে বর্তমান সরকার ইউনিয়ন পর্যন্ত দখল করে শতভাগ বাকশাল কায়েমের কূটকৌশল করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি এ কৌশল ছেড়ে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দেয়ার জন্য সরকারকে আহ্বান জানান।

হান্নান শাহ বলেন, এ সরকার জনগণকে ভোট দিতে দেয় না— গণতন্ত্রের কোনো সংজ্ঞা মানে না। চেয়ারপারসনের লন্ডন সফর নিয়ে সরকারের কর্তাব্যক্তিরা মিথ্যাচার করছেন, বিভ্রান্তি ছড়াচ্ছেন। এটা নতুন নয়, কারণ, তারা সব সময় এমন মিথ্যাচার করে জনগণকে প্রতারিত করে।

ওলামা দল আয়োজিত দোয়া মাহফিলে বিএনপি মুখপাত্র আসাদুজ্জামান রিপন, এহসানুল হক মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ