রাজনীতি থেকে দূরে রাখতে উদ্দেশ্যপ্রণোদিতভাবেই বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে সাজা দেয়া হয়েছে—এমন অভিযোগ করেছে বিএনপি'র মুখপাত্র আসাদুজ্জামান রিপন।
মঙ্গলবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।
মামলায় খোকার নামে যে অবৈধ সম্পদ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা দাবি করে রিপন বলেন, সম্পদের বৈধ কাগোজপত্র উপস্থাপন করতে চাইলেও আদালত তা গ্রাহণ না করেই এ সাজা দিয়েছে।
মামলার রায়ে খোকাকে পলাতক উল্লেখ করা হলেও উচ্চ আদালতের অনুমতি নিয়েই তিনি বিদেশে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান বিএনপির এ নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: