বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার রায় নিয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি আদালত অবমাননা করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের সুবিধার জন্যই বিএনপি চেয়াপারসন খালেদা জিয়া এখনো লন্ডনে অবস্থান করছেন—উল্লেখ করে, রাজনীতি করতে চাইলে বিদেশিদের কাছে ধর্ণা দেয়ার চেয়ে জনগণের কাছে থাকতে তাকে পরামর্শ দেন হাছান মাহমুদ।
এসময় খালেদা জিয়ার দেশ বিরোধী কর্মকাণ্ডের বিষয়ে সবাইকে সজাগ থাকারও আহবান জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: