রাজনীতি

তাজিয়া মিছিলে প্রস্তুতিতে হামলা: সুষ্ঠু তদন্তের দাবি বিএনপির

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পুরান ঢাকার হোসনি দালান এলাকায় তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বিএনপি নেতারা।

শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান।

বিএনপি জঙ্গিবাদে বিশ্বাস করে না—এ কথা জানিয়ে দলকে জঙ্গিবাদী হিসেবে চিহ্নিত করার গভীর ষড়যন্ত্র চলছে বলে এ সময় অভিযোগ করেন তিনি।

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি চূড়ান্ত করতে যৌথ সভা করে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, মিথ্যা মামলা দিয়ে দলকে নেতৃত্বশূন্য করার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি।

এর আগে, যৌথসভা শেষে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ অঙ্গ সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে ৭ নভেম্বর উপলক্ষে ১০দিনের কর্মসূচি ঘোষণা করেন দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন।

এদিকে, জাতীয় প্রেসক্লাবে অপর এক আলোচনা সভায় সাম্প্রদায়িক সম্প্রীতিকে হত্যা করা হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন দলের স্হায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ