অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে—অন্যকোনো নেতা-নেত্রীর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা।
শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সুশাসন প্রতিষ্ঠায় জনমত গড়ে তোলার পাশাপাশি বিএনএ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাবে বলেও এ সময় জানান নাজমুল হুদা।
তিনি বলেন, দেশে এখন সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু প্রধানমন্ত্রী তাই তিনিই গণতন্ত্রকে সুসংহত করার পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকারী ভূমিকা নিতে পারেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: